News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভাদোদরায় সি-২৯৫ পরিবহন বিমান তৈরি করবে টাটা-এয়ারবাস : প্রতিরক্ষা দফতর
Image

ভাদোদরায় সি-২৯৫ পরিবহন বিমান তৈরি করবে টাটা-এয়ারবাস : প্রতিরক্ষা দফতর

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): গুজরাটের ভাদোদরায় টাটা-এয়ারবাস দ্বারা ভারতীয় বিমান বাহিনীর জন্য সি-২৯৫ পরিবহন বিমান তৈরি করা হবে। বৃহস্পতিবার প্রতিরক্ষা দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভাদোদরায় সি-২৯৫ পরিবহন বিমান তৈরির কারখানার (উৎপাদন কেন্দ্র) ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, ৪০টি বিমান তৈরি করা ছাড়াও, গুজরাটের ভাদোদরায় এই কারখানাটি (উৎপাদন কেন্দ্র) বিমান বাহিনীর প্রয়োজনীয়তা এবং রফতানির জন্য অতিরিক্ত বিমান তৈরি করবে। অর্থাৎ এয়ারবাসের সঙ্গে অংশীদারিত্বে ভারতীয় বহুজাতিক সংস্থা টাটা গুজরাটের ভাদোদরায় ভারতীয় বিমান বাহিনীর জন্য সি-২৯৫ পরিবহন বিমান তৈরি করবে।

বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সি-২৯৫ পরিবহন বিমানের প্রথম ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রনও গুজরাটের ভাদোদরায় অবস্থিত হবে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top