News Flash

  • Home
  • দেশ
  • উত্তরপাড়ায় যুবতীর উপর অ্যাসিড হামলা
Image

উত্তরপাড়ায় যুবতীর উপর অ্যাসিড হামলা

হুগলি, ২৬ অক্টোবর (হি. স.) : মঙ্গলবার বিকেলে উত্তরপাড়ার শান্তিনগর এলাকায় কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন এক যুবতী। শান্তিনগর রেশন দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই পিছন থেকে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড জাতীয় সবুজ তরল পদার্থ ছোড়েন এক ব্যক্তি।

আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই যুবতী। চিৎকার করে ওঠেন তিনি। তাতে ওই ব্য়ক্তি ঘটনাস্থল থেকে চম্পট দেন বলে অভিযোগ। যুবতীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। এই ঘটনায় এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি তুলেছেন সকলে।

আক্রান্ত ওই যুবতী জানিয়েছেন, অ্যাসিড জাতীয় সবুজ ওই তরল পদার্থ তাঁর চুলে এবং পিঠে এসে পড়ে। সঙ্গে সঙ্গে জ্বালা শুরু হয়। পরনের জামায় ওই তরল পদার্থ সে পড়ায় জামাটি লাল হয়ে গিয়েছে। শান্তিনগর এলাকায় আগেও একাধিক বার এমন ঘটনা ঘটেছে বলে দাবি তাঁর।

এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শান্তিনগর এবং আশেপাশের এলাকাতেও। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। মেয়েদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে সেখানে মোড়ে মোড়ে সিটিটিভি ক্যামেরা বসানো উচিত বলে মত তাঁদের। এই ঘটনায় উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবতী। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া পুলিশ। তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top