News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সংক্রমিত ১,৮৭৬ জন, চিন্তা বাড়াচ্ছে মশাবাহিত এই রোগ
Image

দিল্লিতে চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সংক্রমিত ১,৮৭৬ জন, চিন্তা বাড়াচ্ছে মশাবাহিত এই রোগ

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপে রাশ টানাই যাচ্ছে না। সেপ্টেম্বর মাসে দেশের রাজধানীতে মশাবাহিত এই রোগে অসুস্থ হয়েছিলেন ৬৯৩ জন, অক্টোবর মাসে এখনও পর্যন্ত সেই সংখ্যা বেড়ে ৯৩৯-এ পৌঁছেছে মাস শেষ হতে এখনও অনেক বাকি। চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ১,৮৭৬টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে এসেছে, তবে স্বস্তির বিষয় হল কারও মৃত্যু হয়নি।

জানুয়ারিতে দিল্লিতে ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২২, এপ্রিলে ২০, মে-তে ৩০, জুনে ৩২ জন, জুলাই মাসে ২৬ জন, আগস্টে এই সংখ্যা ছিল ৭৫, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন, অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩৯। মঙ্গলবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে অক্টোবর মাসে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৩৯ জন। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১,৮৭৬, যদিও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আগের বছরই দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ২০১৭ সালে ১০ জনের মৃত্যু হয়েছিল দিল্লিতে। ২০১৮ সালে মৃত্যু হয়েছিল ৪ জনের, ২০১৯-এ দু””জনের, ২০২০-তে একজনের, সবথেকে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top