News Flash

  • Home
  • বিদেশ
  • হোয়াইট হাউসে ধুমধাম করে উদযাপিত দীপাবলি, প্রদীপ প্রজ্বলন করলেন বাইডেন
Image

হোয়াইট হাউসে ধুমধাম করে উদযাপিত দীপাবলি, প্রদীপ প্রজ্বলন করলেন বাইডেন

ওয়াশিংটন, ২৫ অক্টোবর (হি.স.): হোয়াইট হাউসে ধূমধাম করে উদযাপিত হল আলোর উৎসব দীপাবলি। হোয়াইট হাউসে দীপাবলির অনুষ্ঠানের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বাইডেন। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউসে দীপাবলির অনুষ্ঠান পালন করা হলেও প্রথমবার এত ধুমধাম করে পালন করা হল দীপাবলির অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-সহ বিশিষ্ট জনেরা। হোয়াইট হাউসের তরফে শেয়ার করা একটি ছবিতে বাইডেনকে দীপাবলির অনুষ্ঠানে প্রদীপ জ্বালাতে দেখা গিয়েছে। হোয়াইট হাউসের রিটুইট করা একটি ভিডিওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অনুষ্ঠানে সামিল থেকে আতশবাজি ফাটাতেও দেখা গিয়েছে।

প্রায় ২০০ জন ভারতীয়কে হোয়াইট হাউসের দীপাবলি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতীয় নাচ ও গানে মেতে উঠেছিলেন হোয়াইট হাউসে উপস্থিত সকলেই। বলিউডের গানে নাচ আর ভারতীয় সেতারবাদক ঋষভ শর্মার সুরের মূর্চ্ছনায় দীপাবলির সন্ধ্যা অন্য মাত্রা পেয়েছিল। ভারতীয় পোশাকেই সেজে উঠেছিলেন এদিনের অতিথিরা। মার্কিন প্রশাসনের সর্বোচ্চ ভবনে দিওয়ালির অনুষ্ঠান পালন করতে পেরে যারপরনাই খুশি হয়েছেন ভারতীয় আমেরিকানরা। অনুষ্ঠানে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, “সকলের জন্য সমান ভাবে কাজ করে মার্কিন অর্থনীতি। আর সেই শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে দক্ষিণ এশীয় গোষ্ঠী।”

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026

লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ের বেটেলের সঙ্গে সোমবার নয়াদিল্লিতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top