News Flash

Image

উৎসবের মরশুমে গয়নার দোকানে চুরি

মালবাজার, ২৪ অক্টোবর (হি.স.) : উৎসবের মরশুমে গয়নার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাল শহরের স্টেশন রোড এলাকায়। অভিযোগ, দোকানের পেছনের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। সোমবার চুরির বিষয়টি নজরে পড়ে দোকানের কর্মচারীর। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে আসেন দোকান মালিক মানিক পাল। এরপর পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখে। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চুরির ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, দোকানে ঢুকেই ভেতরে থাকা সিসিটিভির সুইচ অফ করে দিয়ে চলে লুটপাট। তবে সিসিটিভি বন্ধ করার আগে দোকানের ভেতরে মুখ ঢাকা দু’জনকে দেখা যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মাল মহকুমা পুলিশ আধিকারিক রবীন থাপা।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top