News Flash

  • Home
  • দিনের খবর
  • বাড়ির কালীপুজোর মাঝেও দুর্যোগ পরিস্থিতিতে নজর মুখ্যমন্ত্রীর
Image

বাড়ির কালীপুজোর মাঝেও দুর্যোগ পরিস্থিতিতে নজর মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৪ অক্টোবর (হি.স.) : নিজের বাড়ির কালীপুজোয় দিনভর উপোস করে একা হাতে সমস্ত আয়োজনে ব্যাস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার তাঁকে নজর রাখতে হচ্ছে দুর্যোগ পরিস্থিতির দিকেও। কালীপুজোর রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা। পূর্বাভাস অনুযায়ী সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। আর নিজের বাড়ির পুজোর মাঝে নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। প্রয়োজনীয় তথ্যও জানাচ্ছেন বাড়ি থেকেই।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনগণের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বললেন, ”কালীপুজো, দীপাবলিতে আনন্দ করুন। তবে ঝড়বৃষ্টি বেশি হলে ঘরেই থাকাই নিরাপদ হবে। প্রশাসন সবরকমভাবে প্রস্তুত। আপনারা সাবধানে উৎসব করুন।” তিনি আরও জানিয়েছেন, ”সাইক্লোন বাংলাদেশে চলে গেছে৷ আজ রাত ১২টায় ওখানে ল্যান্ডফল হবে। বাংলায় হালকা বৃষ্টি হবে। সবাইকে অনুরোধ, এখনও ফিরবেন না। আপনারা রিলিফ সেন্টারে থাকুন। সরকার যা ব্যবস্থা নিয়েছে, সেটা মেনে চলুন। সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে। সবাই দেখে নেবেন,ঝড় বৃষ্টি হলে বেরবেন না৷ আবহাওয়া কাল থেকে ভাল হবে।” তথ্য দিয়ে জানালেন,দক্ষিণ ২৪ পরগনার ২৩৪৫৭ জনকে এবং উত্তর ২৪ পরগনার ১৯৩২৪জনকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুরের ২৪৯২২ জনকেও অন্যত্র সরানো হয়েছে। সবমিলিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মোট ৬৭৯৭৩জনকে।

এদিকে নজর রাখলেও অবশ্য পুজোর প্রস্তুতিতে এতটুকুও খামতি নেই তাঁর। পরনে কালো পাড় সাদা শাড়ি, কাঁধে উত্তরীয়র মত করে আরেকটি বস্ত্রখণ্ড। খুবই ছিমছাম, সাধারণ। দুপুর থেকে বাড়ির পুজোর আয়োজনে মহা ব্যস্ত দেখা গেল মুখ্যমন্ত্রীকে। পুজোর জায়গা সাজানো থেকে পুরোহিতকে সাহায্য, একা হাতেই করছেন সব। বিকেলের দিকে ভোগ রান্নাও সারলেন নিজে। রান্নাঘরে ঢুকে খিচুড়ি রাঁধলেন, সাহায্য নিলেন না কারও।

এরপর রাত জেগে পুজো দেখবেন, দেবেন অঞ্জলি, সেইসঙ্গে অতিথিদের আপ্যায়ণ। এই দিনটিতে মুখ্যমন্ত্রীর বাড়ির দুয়ার সকলের জন্য উন্মুক্ত থাকে। যিনিই যান, প্রসাদ না খেয়ে ফেরেন না। তবে এবছর তাঁর মাথাব্যথা থাকছেই সিত্রাং নিয়ে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top