News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তরপ্রদেশের বস্তিতে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু
Image

উত্তরপ্রদেশের বস্তিতে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু

বস্তি(উত্তরপ্রদেশ), ২৪ অক্টোবর (হি.স.) : রবিবার রাতে উত্তরপ্রদেশের বস্তি জেলার মুন্দেরওয়া এলাকায় খাজৌলা পুলিশ ফাঁড়ির কাছে একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। লখনউ-গোরখপুর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

বস্তির পুলিশ সুপার (এসপি) আশিস শ্রীবাস্তব বলেন, বস্তির জাতীয় সড়ক ২৮-এ উপর দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারের সঙ্গে গাড়িটির সংঘর্ষের সময় দুর্ঘটনাটি ঘটে। লখনউ থেকে সন্ত কবির নগরের দিকে আসা গাড়িতে থাকা একই পরিবারের পাঁচজনই ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে মৃতদেহ বের করে। মৃতদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top