নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ পশ্চিম থানার অন্তর্গত জয়নগর বড়বাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার এবং হিরোইন উদ্ধার করে এলাকাবাসী৷ এই ঘটনায় দুজনকে আটক করতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দারা৷ কিন্তু সুযোগ বুঝে দুই নেশাগারি এলাকাবাসীর হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ জানা যায় এলাকার বাসিন্দা বকুল মিয়ার বাড়িতে দুই যুবক আসে নেশা সামগ্রী বিক্রি করতে৷ এই খবর পেয়ে এলাকার এক যুবকের নেতৃত্বে দুই নেশা বিক্রেতাকে আটক করা হয়৷ পরে সুযোগ বুঝে দুই নেশা বিক্রেতা পালিয়ে যায়৷ পরে এলাকাবাসী বটতলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়৷ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ আটক করা নেশা সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ৷ এলাকাবাসীর দাবি বকুল মিয়া নামে ওই যুবককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের৷

জয়নগরে বিপুল পরিমানে ব্রাউন সুগার এবং হিরোইন ইদ্ধার
Tags:
Releated Posts
সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…
আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের
আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…
দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়
শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…
আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ
আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…


















