News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়গ্রাম : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ
Image

ঝাড়গ্রাম : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

ঝাড়গ্রাম, ২২ অক্টোবর (হি.স.): বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম মানষ টুডু। বাড়ি বিনপুর থানার ছোটো জীবনপুর গ্রামে। এদিন শনিবার ধৃত ব্যক্তিকে ঝাড়্গ্রাম আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সুত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই গ্রামের এক যুবতীর সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে গ্রামের যুবক মানস টুডুর সাথে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। এরপর বিয়ে করার কথা বললেই বেঁকে বসে মানস। বিয়ে করার কথা অস্বীকার করার পরেই গত বৃহস্পতিবার বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন যুবতী। এরপর ওই যুবতীর পরিবারের পক্ষ থেকে বিনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে মানস টুডুকে গ্রেফতার করেন। ওদিকে ওই যুবতী আপাতত ঝাড়্গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Releated Posts

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top