News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতে অবৈধভাবে বসবাসরত নাইজেরিয়ান গ্রেফতার
Image

ভারতে অবৈধভাবে বসবাসরত নাইজেরিয়ান গ্রেফতার

গাজিয়াবাদ, ২২ অক্টোবর (হি.স.) : ভারতে অবৈধভাবে বসবাসরত এক নাইজেরিয়ান যুবককে গ্রেফতার করল পুলিশ।

গাজিয়াবাদের পুলিশ সুপার জ্ঞানেন্দ্র সিং বলেন, সাহিবাদ পুলিশ শনিবার উত্তরপ্রদেশ সীমান্তের ভাদানা কাট থেকে নাইজেরিয়ার বাসিন্দা ফিদেনুকে গ্রেফতার করেছে। ২২বছর বয়সী এই নাইজেরিয়ান যুবককে পুলিশ সন্দেহবশে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের প্রশ্নের উত্তরও দিতে পারেনি এবং পাসপোর্ট ও ভিসাও দেখাতে পারেনি। এরপর বিদেশি পাসপোর্ট আইনে তাকে গ্রেফতার করে পুলিশ।
হিন্দুস্থান সমাচার /সঞ্জয়

সুলতানপুরে স্নান করতে গিয়ে পাঁচ ছাত্রী নিখোঁজ, চারজনের দেহ উদ্ধার
সুলতানপুর, ২২ অক্টোবর (হি.স.) : সুলতানপুরের মতিগারপুর থানার অন্তর্গত পেমাপুর খেজুরি গ্রাম থেকে কুরেভর যাওয়ার ড্রেনে স্নান করতে গিয়ে পাঁচ ছাত্রী নিখোঁজ হয়। পাঁচ মেয়ের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। একজন এখনও নিখোঁজ, তার খোঁজ চলছে। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

সার্কেল অফিসার জয়সিংপুর প্রশান্ত সিং জানান, ড্রেন থেকে যে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে তারা হলেন পেমাপুর খাজুরির বাসিন্দা আছিয়া (১৫), আসমিন (১৫), নন্দিনী (১৪) ও আনজান (১৩)। নিখোঁজ এক কিশোরীর নাম খুশি (১৩)।
তিনি জানান, শনিবার গ্রামের অনেক মেয়ে একসঙ্গে স্নান করতে গিয়েছিল, সেখানে তাদের মধ্যে কয়েকজন ডুবে গেলে অন্য মেয়েরা গ্রামবাসীদের খবর দেয়। গ্রামবাসীরা চারজনের মৃতদেহ উদ্ধার করেছে এবং একজন নিখোঁজ রয়েছে। ।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। তিনি জেলা ম্যাজিস্ট্রেট ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে ত্রাণ তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন।

Releated Posts

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top