News Flash

  • Home
  • খেলা
  • কিল্লায় মহিলা ফুটবলে ধনীতার জোড়া গোল
Image

কিল্লায় মহিলা ফুটবলে ধনীতার জোড়া গোল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর।। কিল্লায় আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। কিল্লা মহিলা ফুটবল ক্লাব আয়োজিত এই প্রাইজমানি ফুটবল লিগ টুর্নামেন্টের আজকের খেলায় রাইও কামী দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে তুইরূপা-কামী দলকে ৩-০ গোলের ব্যবধানে। বিজয়ী দলের পক্ষে ধনিতা রিয়াং একাই দুটো গোল করেন। এছাড়া সামফরি জমাতিয়া করেছে একটি গোল। পক্ষান্তরে তুইরূপা কামীর খেলোয়াড়রা তেমন প্রতিরোধ গড়তে পারেনি এবং কোন গোলও শোধ করতে পারেনি। উপরন্তু খেলায় অসদাচরনের দায়ে বিজিত দলের একজনকে রেফারি হলুদ কার্ড দেখান। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি প্রীতি জমাতিয়া, এলি জমাতিয়া, খিফিলতি জমাতিয়া ও প্রিয়া জমাতিয়া।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top