News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ায় বিজেপিতে যোগ দিলেন দেড় হাজার ভোটার
Image

গন্ডাছড়ায় বিজেপিতে যোগ দিলেন দেড় হাজার ভোটার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ আইপিএফটি দলের মনোনীত গঙ্গানগর আরডি ব্লক চেয়ারম্যান গৌরাঙ্গ রিয়াং সহ বিভিন্ন দল ত্যাগ করে ৭১১ পরিবারের ১৫০৪ ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে শামিল হয়েছেন৷ ভারতীয় জনতা পার্টি রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে শনিবার গন্ডাছড়া বাজারে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়৷ এর আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল একটা মিছিল গন্ডাছড়া শহর এলাকার বিভিন্ন পদ পরিক্রমা শেষে উত্তর বাজারে এসে এক সভায় মিলিত হয়৷  সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, ধলাই জেলা সভাপতি তথা বিধায়ক পরিমল দেববর্মা, জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, বিদ্যুৎ দেববর্মা, জনজাতি মোর্চার রাজ্য সহ-সভাপতি পতিরাম ত্রিপুরা, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা প্রমুখ৷ এদিনের যোগদান সভায় আইপিএফটি দলের মনোনীত গঙ্গানগর আরডি ব্লক চেয়ারম্যান গৌরাঙ্গ রিয়াং সহ বিভিন্ন দল ত্যাগ করে ৭১১ পরিবারের ১৫০৪ ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে শামিল হন৷ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য৷

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top