News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের ৪.৫ লক্ষের বেশি সুবিধাভোগীর গৃহপ্রবেশ, প্রধানমন্ত্রী বললেন এটা আমাদের সৌভাগ্য
Image

মধ্যপ্রদেশের ৪.৫ লক্ষের বেশি সুবিধাভোগীর গৃহপ্রবেশ, প্রধানমন্ত্রী বললেন এটা আমাদের সৌভাগ্য

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): ধনতেরাসে ”গৃহপ্রবেশ” করলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র অধীনে ৪.৫ লক্ষেরও বেশি সুবিধাভোগী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শনিবার বিকেলে মধ্যপ্রদেশের সাতনায় প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র অধীনে ৪.৫ লক্ষেরও বেশি সুবিধাভোগীদের ”গৃহপ্রবেশ” অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “একটা সময় ছিল যখন ধনতেরাসে শুধুমাত্র সেই সমস্ত মানুষজনই গাড়ি ও বাড়ির মতো বড় এবং দামী সম্পত্তি কিনতে পারতেন, যাদের কাছে সম্পদ এবং অর্থ ছিল। কিন্তু আজ ধনতেরাসে দেশের দরিদ্ররাও গৃহপ্রবেশ করছেন।”প্রধানমন্ত্রী বলেছেন, “এটা আমাদের সরকারের সৌভাগ্য যে বিগত ৮ বছরে, ”প্রধানমন্ত্রী আবাস যোজনা”-র অধীনে ৩.৫ কোটি পরিবারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের সরকার দরিদ্রদের জন্য নিবেদিত, তাই আমাদের সরকার দরিদ্রদের ইচ্ছা, মন এবং চাহিদা সবচেয়ে বেশি বোঝে।” প্রধানমন্ত্রী বলেছেন, “আমি বিশ্বাস করি, আপনারা এখন যখন নতুন বাড়ি পেয়েছেন, তাই আপনারাও নিজেদের স্বপ্নকে বাস্তবায়িত করতে নতুন শক্তি পেয়েছেন। অতএব, আজ কেবল গৃহপ্রবেশের দিন নয়, ঘরে সুখ, ঘরে নতুন সংকল্প, নতুন স্বপ্ন, নতুন উদ্যম এবং নতুন ভাগ্যের দিন।

প্রধানমন্ত্রীর কথায়, বর্তমানে সরকারের বিভিন্ন প্রকল্পে টয়লেট, বিদ্যুৎ, জল এবং গ্যাসের মত প্রয়োজনীয় জিনিসগুলি নিয়ে ”প্রধানমন্ত্রী আবাস যোজনা” তৈরি করা হয়েছে। আগে দরিদ্রদের জন্য বাড়ির ঘোষণা করা হলেও, আলাদা শৌচাগার করতে হতো, বিদ্যুৎ, জল ও গ্যাস সংযোগের জন্য বিভিন্ন সরকারি দফতরে অনেক ঘোরাঘুরি করতে হতো। প্রতিটি প্রতিটি দরিদ্র মানুষকে পাকা ছাদের বাড়ি দেওয়ার জন্য দিনরাত কাজ করছে আমাদের সরকার।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top