News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডিসেম্বরে বিহারে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বৈঠক করবেন বুথ সভাপতিদের সঙ্গে
Image

ডিসেম্বরে বিহারে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বৈঠক করবেন বুথ সভাপতিদের সঙ্গে

পটনা, ২২ অক্টোবর (হি.স.) : বিহারের সীমাঞ্চল ও সরণের পর এবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দুর্গ নালন্দায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডিসেম্বরে নালন্দায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নালন্দায় বুথ সভাপতিদের একটি বড় সম্মেলনে ভাষণ দেবেন।

এরপর বুথ সভাপতি ও কর্মীদের সঙ্গে বৈঠক করে দলের নির্বাচনী কৌশল ঠিক করবেন অমিত শাহ। বিহার বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল এ খবর জানিয়েছেন। রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল বলেন, আগামী ডিসেম্বরে নালন্দায় বুথ সভাপতিদের একটি বড় সম্মেলন হবে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাষণ দেবেন এবং সম্মেলনের পরে তিনি বুথ সভাপতিদের সাথে বৈঠক করবেন। তাঁর আগমনের প্রস্তুতির জন্য আমরা আজ নালন্দায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি।
তিনি বলেন, দলের লক্ষ্যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৩৬টিরও বেশি আসন জিতবে। তিনি আরও বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ণিয়া, ভোজপুর ও শরণের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নালন্দায় বুথ সভাপতিদের সভায় ভাষণ দেবেন।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top