News Flash

  • Home
  • খেলা
  • প্রাক্তন ক্রিকেটার তথা ডিএসপি যোগিন্দর শর্মার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি
Image

প্রাক্তন ক্রিকেটার তথা ডিএসপি যোগিন্দর শর্মার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি

হিসার (হরিয়ানা), ২২ অক্টোবর (হি.স.) : প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা হরিয়ানার অম্বালার ডিএসপি যোগিন্দর শর্মার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে হিসার আদালত। হিসারে একটি শ্লীলতাহানি ও তফসিলি জাতি-উপজাতি আইনের মামলায় যোগিন্দর শর্মার বিরুদ্ধে এই জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত। পাশাপাশি, এই মামলার শুনানিতে হাজির না থাকায় যোগিন্দর শর্মাকে ৫ হাজার টাকার জরিমানা করেছেন বিচারক। প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে তাঁর হাতেই বল তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। মিসবা-উল-হককে প্যাভিলিয়নে পাঠিয়ে সেই আস্থার মর্যাদা রাখেন যোগিন্দর। কিন্তু এবার তাঁর বিরুদ্ধেই উঠেছে বড় অভিযোগ।

জানা গিয়েছে, যোগিন্দর শর্মা যখন হিসারের ডিএসপি ছিলেন, তখন ২০২১ সালের ১০ জুলাই, আজাদনগর থানায় রাজেন্দ্র নামে এক যুবকের বিরুদ্ধে আজাদ নগর থানায় এক মহিলার শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই ঘটনায় শ্লীলতাহানি ও মারধরের পাশাপাশি এসসি-এসটি আইনের ধারাতেও মামলা করা হয়েছিল। অভিযোগ উঠেছে রাজনৈতিক পরিচয়ের সুবাদে রাজেন্দ্র নামে ওই যুবক তফসিলি জাতি-উপজাতি আইনের ধারাগুলি মামলা থেকে সরিয়ে দেন। আর তাঁকে এই কাজে সাহায্য করার অভিযোগ উঠেছে হিসারের তৎকালীন ডিএসপি যোগিন্দর শর্মার বিরুদ্ধে। তার পরেই অভিযোগকারীর তরফে আইনজীবী রজত কালসান আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ৪ বার শুনানি হলেও, একবারের জন্যও আদালতে যাননি বর্তমানে আম্বালার ডিএসপি যোগিন্দর শর্মা। এমনকী শুক্রবার ফের এই মামলার শুনানির সময় যোগিন্দর শর্মা আদালতে হাজির ছিলেন না। এই পরিস্থিতিতে আম্বালার ডিএসপি’র বিরুদ্ধে ৫ হাজার টাকার জরিমানা ও জামিনযোগ্য ওয়ারেন্ট ইস্যু করেছে আদালত। এই মামলায় যোগিন্দর শর্মাকে আদালতে উপস্থিত হওয়ার জন্য তাঁকে নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।অম্বালার পুলিশ সুপার জশনদীপ সিং রনধওয়াকে সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছ।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top