News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি পুলিশের সঙ্গে এনকাউন্টারে গ্রেফতার দুই অপরাধী
Image

দিল্লি পুলিশের সঙ্গে এনকাউন্টারে গ্রেফতার দুই অপরাধী

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.) : শুক্রবার গভীররাতে রাজধানী দিল্লিতে একদল দুস্কৃতী এবং পুলিশের মধ্যে এনকাউন্টারের পরে পুলিশ দুই ওয়ান্টেড দুস্কৃতীকে গ্রেফতার করেছে বলে শনিবার পুলিশ জানিয়েছে। রাত ২ টা নাগাদ জ্যোতি নগর থানার অন্তর্গত লনি গোল চক্করের কাছে আম্বেদকর কলেজের দিকে সার্ভিস রোডে ঘটনা ঘটে।

উত্তর-পূর্ব জেলা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) সঞ্জয় সাইন বলেন, এনকাউন্টারের সময় একজন তার পায়ে বুলেটের আঘাত পেয়েছিল। আহত অপরাধী জ্যোতি নগর থানায় আইপিসির ৩০৮ ধারার অধীনে নথিভুক্ত একটি মামলায় ওয়ান্টেড। দিল্লি পুলিশের মতে, ধৃতরা হলেন দিল্লির জাওয়ালা নগরের বাসিন্দা শক্তি ওরফে সোনু (৩৬) এবং অশোক নগরের বাসিন্দা শচীন (২৪)৷
পুলিশ দুটি লাইভ রাউন্ডসহ একটি সেমি অটোমেটিক পিস্তল, একটি সিএমপি একটি লাইভ রাউন্ড, দুটি খালি কার্তুজ ও নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top