News Flash

  • Home
  • খেলা
  • মুস্তাক আলি ক্রিকেটে সেরা দিল্লির মুখোমুখি ত্রিপুরা শনিবার
Image

মুস্তাক আলি ক্রিকেটে সেরা দিল্লির মুখোমুখি ত্রিপুরা শনিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। নিজেদের শেষ ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ গ্রুপের শীর্ষে থাকা শক্তিশালী প্রতিপক্ষ দিল্লি।  জয়পুরের জয়পুরিয়া বিদ্যালয় মাঠে শনিবার দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। সৈয়দ মুস্তাক আলি টি-‌২০ ক্রিকেটে। আসরে ৬ ম্যাচ খেলে দিল্লির পয়েন্ট ২০ এবং ত্রিপুরার পয়েন্ট ১২। ফলে শক্তির বিচারে ত্রিপুরা থেকে অনেকটাই এগিয়ে দিল্লি। তারপরও ২২ গজে শক্তিশালী দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ত্রিপুরার ক্রিকেটাররা। দুদলই শুক্রবার সকালে শেষ প্রস্তুতি সেরে নেয়। মনিপুরের বিরুদ্ধে সহজ জয় ত্রিপুরার ক্রিকেটারদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। তবে দিল্লি জয় করতে হলে সব বিভাগেই নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে মণিশঙ্করদের। শেষ ম্যাচে দলনায়ক ঋদ্ধিমানের পরিবর্তে মাঠে নেমে অনেকটাই সফল উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান অর্কপ্রভ সিনহা। তবে অভিজ্ঞতার নিরিখে আগামীকাল প্রথম একাদশে ঋদ্ধিমানের থাকা খুবই জরুরি। আগামীকাল টসে জয়লাভ করলে প্রথমে ব্যাট নিতে চাইছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। গ্রুপ লীগের শেষ ম্যাচ বলে কথা। পুরো দল ম্যাচের সময় মাঠে কিরূপ ভূমিকা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top