News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ক্রিকেট : অন্ধ্র জয় করে শনিবার গ্রুপ শীর্ষের লক্ষ্যে ত্রিপুরা
Image

মহিলা ক্রিকেট : অন্ধ্র জয় করে শনিবার গ্রুপ শীর্ষের লক্ষ্যে ত্রিপুরা

ক্রীড় প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। শীর্ষ স্থান দখলের লড়াইয়ে আগামীকাল মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট আকাদেমি মাঠে হবে ম্যাচটি। দুদলেরই গ্রুপের শেষ ম্যাচ এটি। ৬ ম্যাচ খেলে অন্ধ্রপ্রদেশের পয়েন্ট ২০ এবং ত্রিপুরার পয়েন্ট ১৮। ফলে যে দলই আগামীকাল জয়লাভ করবে সেই দলই গ্রুপে ১ নম্বর জায়গাটি পেয়ে যাবে। শক্তির বিচারে ত্রিপুরা থেকে আন্ধ্রপ্রদেশ এগিয়ে থাকলেও বিনা লড়াইয়ে জমি ছাড়তে নারাজ ত্রিপুরার ক্রিকেটাররা। অন্ধ্রপ্রদেশকে হারানো কঠিন হলেও অসম্ভব নয়, তা মনে প্রানে বিশ্বাস করেন ত্রিপুরার ক্রিকেটাররা। আর ওই বিশ্বাস ত্রিপুরার ক্রিকেটারদের মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন দুই কোচ শ্রাবণী দেবনাথ এবং দেবব্রত চৌধুরি। দুদলই শুক্রবার হালকা অনুশীলন সেরে নেয়। শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে দুরন্ত জয় ত্রিপুরার ক্রিকেটারদের আত্মবিশ্বাস কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। ওই আত্মবিশ্বাসকে পূজি করেই আগামীকাল অন্ধ্র জয় করতে ২২ গজে ঝাপিয়ে পড়বেন ঋজু, পূজা, মৌটুসী, প্রীয়াঙ্কারা। অন্ধ্র শক্তিশালী প্রতিপক্ষ জেনেও আগামীকাল টসে জয়লাভ করলে প্রথমে ব্যাট নেওয়ার প্রাথমিক পরিকল্পনা নিয়েছে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। লক্ষ্য একটাই, বড় স্কোর গড়ে অন্ধ্রের ঘাড়ে রানের বোঝা চাপানো। আর তা করতে হলে বড় ভূমিকা নিতে হবে ব্যাটসম্যানদেরই। ওড়িশা ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ব্যাটসম্যানরা। ওই ব্যর্থতা ভুলে আগামীকাল জ্বলে উঠতে হবেই ঝুমকি, ইন্দ্ররাণী, শিউলি, অন্নপূর্ণাদের। শনিবার সকাল ৯ টায় শুরু হবে ম্যাচটি।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top