News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা-ধর্মনগর-আগরতলা ও আগরতলা-সাব্রুম-আগরতলা দীপাবলি স্পেশাল ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে
Image

আগরতলা-ধর্মনগর-আগরতলা ও আগরতলা-সাব্রুম-আগরতলা দীপাবলি স্পেশাল ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে

আগরতলা, ২১ অক্টোবর : দীপাবলি ও উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে মেলা চলাকালীন সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে আগরতলা-ধর্মনগর-আগরতলা ও আগরতলা-সাব্রুম-আগরতলার মধ্যে দুটি স্পেশাল ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। দুটি ট্রেনই ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত উভয় দিক থেকে চালানো হবে।

ট্রেন নং ০৭৬৮৭ (আগরতলা-ধর্মনগর) স্পেশাল আগরতলা থেকে ০৫.২০ ঘণ্টায় রওনা দিয়ে ধর্মনগর পৌঁছবে ০৮.৪৫ ঘণ্টায়। ট্রেন নং ০৭৬৮৮ (ধর্মনগর-আগরতলা) স্পেশাল ধর্মনগর থেকে ১০.৩৫ ঘণ্টায় রওনা দিয়ে আগরতলা পৌঁছবে ১৪.০০ ঘণ্টায়। 

ট্রেন নং ০৭৬৮৫ (আগরতলা-সাব্রুম) স্পেশাল আগরতলা থেকে ১৪.১৫ ঘণ্টায় রওনা দিয়ে সাব্রুম পৌঁছবে ১৬.৩৫ ঘণ্টায়। ট্রেন নং ০৭৬৮৬ (সাব্রুম-আগরতলা) স্পেশাল সাব্রুম থেকে ১৭.০০ ঘণ্টায় রওনা দিয়ে আগরতলা পৌঁছবে ১৯.৩৫ ঘণ্টায়।

উভয় ট্রেনেই ছয়টি জেনারেল সিটিং ও একটি লাগেজ কাম গার্ড ভ্যান সহ মোট ০৭টি করে কোচ থাকবে। এছাড়াও, নিম্নমানের পৃষ্ঠপোষকতার জন্য ২২ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ৫২৫৩৯/৫২৫৩৮ নং (নিউ জলপাইগুড়ি-দার্জিলিং-নিউ জলপাইগুড়ি) এসি প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল থাকবে।

এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top