News Flash

  • Home
  • দেশ
  • করবুকে আক্রান্ত মথা নেতা, এলকায় উত্তেজনা
Image

করবুকে আক্রান্ত মথা নেতা, এলকায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷  ভিলেজ কমিটির নির্বাচন এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে৷ পাহাড়ের শান্তি নেই৷ শুরু হয়ে গেছে  অশান্তি৷ ভিলেজ কমিটি  নির্বাচন ও  ২০২৩ বিধানসভা  নির্বাচনকে সামনে রেখে শুরু হয়ে  লড়াই৷ পাহাড়ে রাজ্যের শাসক দল ও এডিসির শাসকদলের মধ্যে গতকাল  সাড়ে সাতটা নাগাদ  করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীনে  পশ্চিম করবুক , পূর্ব করবুক, থাও  মগপাড়ায়  ত্রিপুরা মথা কর্মী    সাল মগের উপরে  আক্রমণ করা হয়৷ ঘটনার খবর পেয়ে করবুক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃত্রিম জয় রিয়াংকে গ্রেপ্তার করে এবং আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ সভাপতি কিরণময় ত্রিপুরা ও করবুক ব্লক সেক্রেটারি বিশাল দেববর্মা ও  সঞ্জয় মানিক ত্রিপুরা ও  টিডব্লিউএফ রাজ্য সেক্রেটারি এনার্জি ডিবি ত্রিপুরা, প্রবীণ নেতা সপ্তম জমাতিয়া খবর পেয়ে সেখানে ছুটে যান৷ তারা করবুক থানার ওসির সঙ্গে কথা  বলেন ও  হাসপাতালে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলেন৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় পশ্চিম করবুক এলাকাতে৷ পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top