নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ ভিলেজ কমিটির নির্বাচন এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে৷ পাহাড়ের শান্তি নেই৷ শুরু হয়ে গেছে অশান্তি৷ ভিলেজ কমিটি নির্বাচন ও ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়ে লড়াই৷ পাহাড়ে রাজ্যের শাসক দল ও এডিসির শাসকদলের মধ্যে গতকাল সাড়ে সাতটা নাগাদ করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীনে পশ্চিম করবুক , পূর্ব করবুক, থাও মগপাড়ায় ত্রিপুরা মথা কর্মী সাল মগের উপরে আক্রমণ করা হয়৷ ঘটনার খবর পেয়ে করবুক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃত্রিম জয় রিয়াংকে গ্রেপ্তার করে এবং আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ সভাপতি কিরণময় ত্রিপুরা ও করবুক ব্লক সেক্রেটারি বিশাল দেববর্মা ও সঞ্জয় মানিক ত্রিপুরা ও টিডব্লিউএফ রাজ্য সেক্রেটারি এনার্জি ডিবি ত্রিপুরা, প্রবীণ নেতা সপ্তম জমাতিয়া খবর পেয়ে সেখানে ছুটে যান৷ তারা করবুক থানার ওসির সঙ্গে কথা বলেন ও হাসপাতালে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলেন৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় পশ্চিম করবুক এলাকাতে৷ পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷

করবুকে আক্রান্ত মথা নেতা, এলকায় উত্তেজনা
Tags:
Releated Posts
রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল
জয়পুর, ২৭ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে মহরমের শোভাযাত্রার সময় ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন লেগে যাওয়ায় শুক্রবার রাতে…
কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান
কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…
ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা
হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…
কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস
পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

















