News Flash

  • Home
  • প্রধান খবর
  • শ্যামা পূজার জোর প্রস্তুতি, মুর্তি পাড়ায় ব্যস্ততা চরমে
Image

শ্যামা পূজার জোর প্রস্তুতি, মুর্তি পাড়ায় ব্যস্ততা চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ইতিমধ্যেই উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে৷ মৃৎশিল্পীরা চরম বস্তু ব্যস্ত প্রতিমা তৈরিতে৷  দেশ জুড়ে উৎসবের মরশুম চলছে৷ শারদীয়া, কোজাগরী লক্ষ্মী পূজোর পর এবার দোরগোড়ায় এসে কড়া নাড়ছে আলোর উৎসব দীপাবলি৷ আর হাতে গোনা কয়েকটা দিন পরে আলোর উৎসবের দামামা বেজে উঠবে৷ আলোর রোষনাই ঝলমল করে উঠবে গোটা দেশের সাথে এ রাজ্যও৷ এরই অঙ্গ হিসেবে মূর্তি পাড়াতেও মৃৎ শিল্পীরা ব্যাস্ত প্রতিমা তৈরি করার জন্য৷ হাতে সময় কম, তাই  খাওয়া দাওয়া ভুলে মৃৎশিল্পীরা চরম ব্যাস্ততার সঙ্গে মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন৷  মূর্তি পাড়ায় গিয়ে কথা হচ্ছিল মৃৎশিল্পী বাবুল রুদ্রপালের সঙ্গে৷ কথা প্রসঙ্গে তিনি জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরি করার জন্য অর্ডারও বেশি পেয়েছেন৷ কিন্তু প্রতিমা তৈরি করার জন্য আনুষাঙ্গিক জিনিস গুলি অর্থাৎ বাঁশ,খড়, সহ বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটেছে৷  উপরন্ত শ্রমিকের সমস্যা রয়েছে৷ প্রতিমা তৈরি করার জন্য টাকা দিয়েও শ্রমিক পাচ্ছে না মৃৎশিল্পীরা৷ অপরদিকে প্রতিমা তৈরীর বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটলেও প্রতিমার মূল্য বৃদ্ধি পায়নি৷ তবে এই পেশায় আয় উপার্জন কম৷ সংসার চালানো দুষ্কর৷ ফলে এই পেশা থেকে অনেক মৃৎশিল্পী মুখ ফিরিয়ে নিয়েছে৷ আয় উপার্জন কম থাকার কারণে নতুন প্রজন্মের যুবকরা এই পেশাতে যুক্ত হতে চায় না৷ অন্যদিকে এ বছর করোনা ভাইরাসের দাপাদাপি না থাকার কারণে তেলিয়ামুড়ার কালীপুজোর সংখ্যা বাড়লেও মৃৎ শিল্পীদের আয় উপার্জন বৃদ্ধি পায়নি৷

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top