News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে রোপওয়ে প্রকল্পের নির্মাণ : প্রধানমন্ত্রী
Image

উত্তরাখণ্ডের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে রোপওয়ে প্রকল্পের নির্মাণ : প্রধানমন্ত্রী

চামোলি, ২১ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের আর্থিক উন্নয়নে প্রেরণা যোগাবে রোপওয়ে প্রকল্পের নির্মাণ। শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করার পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেছেন, “মানা গ্রামকে ভারতের শেষ গ্রাম হিসেবে বিবেচনা করা হয়। তবে এখন থেকে সীমান্ত এলাকায় অবস্থিত প্রতিটি গ্রাম ভারতের প্রথম গ্রাম হিসেবে বিবেচিত হবে।” প্রধানমন্ত্রী বলেছেন, “রোপওয়ে প্রকল্পের নির্মাণ (গৌরীকুন্ড থেকে কেদারনাথ এবং গোবিন্দঘাট থেকে হেমকুন্ড সাহিব) শুধুমাত্র যোগাযোগ প্রদানের জন্য নয়, এটি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।” পর্যটকদের কাছে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি দেশের সমস্ত পর্যটকদের কাছে তাঁদের ভ্রমণ বাজেটের অন্তত ৫ শতাংশ স্থানীয় পণ্য কেনার জন্য ব্যয় করার আবেদন করছি।”
প্রধানমন্ত্রী জানান, আমাদের সরকার পার্বত্য অঞ্চলে উপকরণ সরবরাহের জন্য ড্রোন ব্যবহারের দিকেও কাজ করছে। ডিজিটাল কানেক্টিভিটি মানা গ্রামেও পৌঁছেছে, এবং এখানকার দোকানদাররাও কিউআর কোড এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করছেন…এটাই আমার দেশের শক্তি। এখন মানা গ্রামকে দেখে আমি গর্বিত বোধ করছি। মোদী জানান, ভারতমালা এবং সাগরমালা যোগাযোগ প্রকল্পের মতো, পর্বতমালার জন্য কাজ চলছে যার অধীনে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ জুড়ে রোপওয়ে প্রকল্পগুলির একটি বড় নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top