News Flash

  • Home
  • দিনের খবর
  • দীপাবলিতে অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, দীপোৎসবের সূচনা-সহ রয়েছে একাধিক কর্মসূচি
Image

দীপাবলিতে অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, দীপোৎসবের সূচনা-সহ রয়েছে একাধিক কর্মসূচি

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): সামনেই আলোর উৎসব দীপাবলি, দীপাবলির আগে আগামী রবিবার অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ অক্টোবর, রবিবার অযোধ্যা সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়ে দীপোৎসব উদযাপনের সূচনা-সহ একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। যেমন, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্থান পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ভগবান শ্রী রামলাল্লা বিরাজমানের দর্শন ও পূজা করবেন তিনি, প্রতীকী ভগবান শ্রী রামের রাজ্যাভিষেক করবেন প্রধানমন্ত্রী। সবশেষে দীপোৎসব উদযাপনের সূচনা করবেন মোদী ও আরতি দর্শন করবেন।
২৩ অক্টোবর অযোধ্যায় যাবেন প্রধানমন্ত্রী, ওই দিন বিকেল পাঁচটা নাগাদ ভগবান শ্রী রামলাল্লা বিরাজমানের দর্শন ও পূজা করবেন মোদী, এরপর শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্থান পরিদর্শন করবেন। বিকেল ৫.৪৫ মিনিটে তিনি প্রতীকী ভগবান শ্রী রামের রাজ্যাভিষেক করবেন। সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রধানমন্ত্রী আরতি প্রত্যক্ষ করবেন, যার পরে প্রধানমন্ত্রী দীপোৎসব উদযাপনের সূচনা করবেন। প্রসঙ্গত, এই বছর দীপোৎসবের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্রথমবার প্রধানমন্ত্রী এই উদযাপনে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করবেন।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top