News Flash

Image

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক চিনা মহিলা

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.) : দিল্লি পুলিশের বিশেষ সেল গুপ্তচরবৃত্তির সন্দেহে মজনু কা টিলা এলাকার বৌদ্ধ শরণার্থী বসতি থেকে এক চিনা মহিলাকে গ্রেফতার করেছে।

ওই মহিলার কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। তার নাম লেখা হয়েছে দোলমা লামা। সে কাঠমান্ডুর বাসিন্দা বলে নথিতে উল্লেখ রয়েছে। আবার অন্যান্য নথিতে তার নাম কাই রাউ। এখানে ঠিকানা ফু জিন রোড চায়না। মহিলার পাসপোর্ট নম্বর ই৮৭৮৫৭৭৫০ এ ২০১৯ সালে চিন থেকে ভারতে ভ্রমণ করছেন।
পুলিশ অফিসার বলেন, এখন ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এসআরআরও) সহযোগিতায় প্রয়োজনীয় রেকর্ড পরীক্ষা করার পরে এটি প্রমাণিত হয়েছে, তিনি চিনা পাসপোর্টে ২০১৯ সালে ভারতে এসেছিলেন।

পুলিশ অফিসার বলেন, মহিলার ২০১৯ সাল থেকে মজনু কা টিলায় অবস্থিত একটি তিব্বতি শরণার্থী কলোনিতে বসবাস করছেন। মহিলারা বৌদ্ধ ভিক্ষুদের ঐতিহ্যবাহী গাঢ় লাল পোশাক পরতেন। চুলও ছোট করে কেটেছিলেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানান, চিনের কমিউনিস্ট পার্টির কয়েকজন নেতা তাকে হত্যা করতে চেয়েছিল। তাই জীবন বাঁচিয়ে ভারতে এসে গত দুই বছর ধরে বসবাস করছেন। ওই মহিলা ইংরেজি, ম্যান্ডারিন ও নেপালি তিনটি ভাষায় সাবলীল।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top