News Flash

Image

বিশ্বনাথের গোয়ালতলিতে যুবতী অপহরণের প্রচেষ্টাকারীকে ধরতে পুলিশের গুলি

বিশ্বনাথ (অসম), ২০ অক্টোবর (হি.স.) : বিশ্বনাথ চারিআলির গোয়ালতলিতে যুবতী অপহরণের প্রচেষ্টাকারী জনৈক জাগির আলিকে ধরতে সতিয়া থানার পুলিশকে গুলি চালাতে হয়েছে। ঘটনা আজ বৃহস্পতিবার ভোরের দিকে সংঘটিত হয়েছে।
বিশ্বনাথের পুলিশ সুপার নবীন সিং জানান, চলতি মাসের ৯ তারিখ সতিয়া থানাধীন চড়াইজনিয়া গ্রামের এক যুবতীকে অপহরণে চেষ্টা করেছিল জাগির আলি। ঘটনার বিবরণ সংবলিত এক এফআইআর দায়ের করা হয়েছিল যুবতীর পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে সাতিয়া থানায় ৭৪/২২ নম্বরে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধার ৪৪৮/৩৬৬/৫১১/৩৪ ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ।
যেদিন মামলা রুজু করা হয়, সেদিনই স্থানীয় জনতার সহায়তায় জাগিরের এক সঙ্গীকে পুলিশ গ্রেফতার করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে বিশ্বনাথ চারিআলির গোয়ালতলিতে পুলিশ জাগিরকে পাকড়াও করতে অভিযান চালিয়েছিল৷ কিন্তু পুলিশ দেখেই ঘরের পিছন দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে জাগির৷ পুলিশও তাকে ধরতে ধাওয়া করে। কিন্তু তাকে রুখতে অপারগ হলে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। গুলির শব্দ শুনে দাঁড়িয়ে পড়লে জাগিরকে ধরে ফেলে পুলিশ। তবে সেখানে জমায়েত বহু মানুষ অপরাধী জাগিরকে ধরতে পুলিশকে বাধা দেয়।
উল্লেখ্য, কুখ্যাত অপরাধী জাগির আলিকে এর আগেও পুলিশ গ্ৰেফতার করেছিল৷ জমি দালালি সহ তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা ঝুলছে।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top