News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৪৪ ধারা অমান্য করা চলবে না’, ২০১৪’র টেট আন্দোলনকারীদের নির্দেশ হাই কোর্টের
Image

১৪৪ ধারা অমান্য করা চলবে না’, ২০১৪’র টেট আন্দোলনকারীদের নির্দেশ হাই কোর্টের

কলকাতা, ২০ অক্টোবর (হি স)। ২০১৪’র টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের ১৪৪ ধারা মানতে হবে। বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে ১৪৪ ধারা সুনিশ্চিত করতে হবে রাজ্য পুলিশকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে কর্মীদের ঢোকা-বেরনোর ব্যবস্থা করতে হবে পুলিশকেই। একইসঙ্গে পুলিশের উদ্দেশে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “পুলিশ কি পাওয়ারলেস?”
এদিকে ২০১৪ সালের টেট প্রার্থীদের ধরনায় বিরোধিতায় বৃহস্পতিবার ফের আদালতে গিয়েছে পর্ষদ। পর্ষদের আইনজীবী বলেন, “প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস বন্ধ। আমরা সেখানে ঢুকতে পারছি না। সামনে লাগাতার বিক্ষোভ চলছে।” দ্রুত মামলা শোনার আবেদন জানিয়েছেন জুনিয়র হাইস্কুলে শিক্ষকের চাকরির সাক্ষাৎকার সেখানে দিতে যাওয়া চাকরি প্রার্থীদের আইনজীবীরাও।
আদালতে রাজ্যের তরফে জানানো হয়, “আমরা চেষ্টা করেছি কিন্তু সেখান থেকে তাঁদের সরাতে ব্যর্থ হচ্ছি। সেখানে হাসপাতাল আছে, অফিস আছে। গুরুত্বপূর্ণ ব্যস্ত এলাকা সেটা। কিন্তু সেখানে ক্রমশ ভিড় বাড়ছে।” তারা আরও জানায়, “৯ অক্টোবর থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু সেটাও মানছে না। তাই আদালত পদক্ষেপ করুক।” তবে টেট আন্দোলনকারীদের তরফে কোনও আইনজীবী ছিল না আদালতে।
এদিন হাই কোর্টে পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল বলেন, “আমরা আন্দোলনের বিরোধী নয়। আমরা চাই, আমাদের কর্মী-অফিসারদের অফিসে ঢোকা বেরনো গাড়ি যাওয়া-আসার ব্যবস্থা করুক পুলিশ।” তিনি আরও জানান, “ইমেলে আমরা পুলিশের কাছে আবেদন করেছি। পুলিশকে বিক্ষোভের ছবি দেখানো হয়।” তাঁদের তরফে শাহিনবাগ আন্দোলনের প্রসঙ্গও উল্লেখ করা হয়।
হাই কোর্টের নির্দেশ, প্রাথমিক পর্ষদের সামনে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ১৪৪ ধারা মানতে হবে। প্রয়োজনীয় পুলিশ দিয়ে কর্মীদের পর্ষদের অপিসে ঢোকা বেরনোর ব্যবস্থা করতে হবে। বিধাননগরের সিপিকে এমনই নির্দেশ দেন বিচারপতির। ৪ নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে। তারপরে রেগুলার বেঞ্চ এই মামলা শুনবে।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top