News Flash

  • Home
  • খেলা
  • আন্তঃ অফিস টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন স্বাস্থ্য, রানার্স বিদ্যুৎ
Image

আন্তঃ অফিস টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন স্বাস্থ্য, রানার্স বিদ্যুৎ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। আন্তঃ অফিস ক্রিকেটে স্বাস্থ্য দপ্তর চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে হেরে রানার্স খেতাব পেয়েছে বিদ্যুৎ নিগম রিক্রিয়েশন ক্লাব। আজ নরসিংগড়ে পঞ্চায়েত মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর রিক্রিয়েশন ক্লাব ৫ উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। খেলা শুরুতে বিদ্যুৎ নিগম রিক্রিয়েশন ক্লাব প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে জয়তনু বিশ্বাস সর্বাধিক ৩৫ রান পায়। স্বাস্থ্য দপ্তরের কেশব দে ৫ রানের বিনিময়ে একটি উইকেট দখলের পাশাপাশি ব্যক্তিগত ১০ রানও সংগ্রহ করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর রিক্রিয়েশন ক্লাব ১৭.৩ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সম্রাট ত্রিপুরা সর্বাধিক ২৭ রান পায়। বিদ্যুৎ নিগম রিক্রিয়েশন ক্লাবের মহিতোষ দেববর্মা ১৩ রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছে। এদিকে, তৃতীয় স্থান নির্ণায়ক অপর ম্যাচে পূর্ত দপ্তর রিক্রিয়েশন ক্লাব ৫৩ রানের ব্যবধানে দারুন জয় পেয়েছে। খেলায় পূর্ত দপ্তর রিক্রিয়েশন ক্লাব টস জিতে সীমিত ১৬ ওভারে আট উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিটন দেববর্মা সর্বাধিক ২৬ রান পায়। কৃষি দপ্তর রিক্রিয়েশন ক্লাবের অভিজিৎ দে সর্বাধিক তিনটি উইকেট পেয়েছে ৩৫ রানের বিনিময়ে। এছাড়া, রাজেশ রায় পেয়েছে দুটি উইকেট 8 রানের বিনিময়ে। শুভাশিস গোস্বামীও পেয়েছে ২ উইকেট ১২ রানের বিনিময়ে। জবাবে কৃষি দপ্তর রিক্রিয়েশন ক্লাব ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করতে পেরেছে। দলের পক্ষে অভিজিত দে সর্বাধিক ১৯ রান পায়। পূর্ত দফতর রিক্রিয়েশন ক্লাবের রজত কর্মকার ১০ রানে তিনটি এবং অতুল কৃষ্ণ মল্লিক মেডেন ওভারে দুই উইকেট পেয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top