বাইজলবাড়িতে বিজেপি জনজাতি মোর্চার কর্মীদের উপর মথার দুস্কৃতিদের হামলা, থানায় অভিযোগ দায়ের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ বাইজলবাড়িতে দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা৷ এই উত্তেজনার মধ্যেই মথা দলের দুষ্কৃতিকারী ইট পাটকেল ও লাঠি নিয়ে আক্রমণ চালায় বিজেপি দলের কর্মী সমর্থকদের উপর৷ ঘটনা বুধবার বেলা আড়াইটা নাগাদ বাইজাল বাড়ি সাব জোনাল অফিসের সামনে৷ মথা দুষৃকতীদের ছোড়া ইটের আঘাতে আহত হন ষষ্ঠ ব্যাটেলিয়ানের এক টিএসআর জওয়ান৷ আহত জওয়ানের নাম উত্তম দত্ত৷ বয়স (৪২) তার বাড়ি বিলোনিয়ার ঋষ্যমুখ এলাকায়৷
বিজেপি ও তিপ্রা মথার সংঘর্ষে উত্তপ্ত রাজ্য৷ বিজেপি জনজাতি মোর্চার বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করতে যায় জনজাতি মোর্চা৷ তখনি জনজাতি মোর্চার কর্মীদের উপর আক্রমণ চালায় একদল দুষৃকতী৷ তাতে বিজেপির জনজাতি মোর্চার বেশ কয়েকজন কর্মী আক্রান্ত হয় বলে অভিযোগ৷ বিজেপির জনজাতি মোর্চার কর্মীদের অভিযোগ দুর্বৃত্তরা তীপরা মথা দলের সমর্থক৷ ঘটনার পরেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এদিকে আগরতলা পশ্চিম থানায় অভিযুক্তদের নামধাম দিয়ে এক অভিযোগপত্র দায়ের করা হয়৷ ঘটনায় উত্তপ্ত এলাকা৷

বাইজলবাড়িতে বিজেপি জনজাতি মোর্চার কর্মীদের উপর মথার দুস্কৃতিদের হামলা, থানায় অভিযোগ দায়ের
Tags:
Releated Posts
তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…
৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক
ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…
প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…


















