News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর প্রকল্পে ত্রিপুরা পুরস্কৃত
Image

প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর প্রকল্পে ত্রিপুরা পুরস্কৃত

আগরতলা, ১৯ অক্টোবর : প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর প্রকল্পে সর্বভারতীয়স্তরে পুরস্কৃত হলো ত্রিপুরা। আজ গুজরাটের রাজকোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার নগর উন্নয়ন দফতরের সচিব কিরণ গিত্যের হাতে এই পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, রাজ্যের ২০টি পুর এলাকায় প্রধানমন্ত্রী আবাসন যোজনা-শহর প্রকল্পে ছয়টি ডিপিআর অনুসারে মোট ৮৭,২২৬টি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে ৭০,৬৪০টি বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ৫৩,৩০২টি বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ৩৩,৯২৪টি বাড়ি নির্মাণের কাজ ৩১ মার্চ, ২০২৩ এর মধ্যে শেষ হবে।

রাজ্যের পুর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর প্রকল্পে বাড়ি নির্মাণের ক্ষেত্রে এই সাফল্যের জন্য ভারত সরকারের কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর প্রকল্পে সেরা বাস্তবায়নকারী রাজ্য হিসাবে ত্রিপুরাকে অন্য চার রাজ্যের সাথে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এই প্রকল্পে পুরস্কৃত অপর চারটি রাজ্য হলো গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top