News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচল প্রদেশ নির্বাচন: ৬২টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, বাদ পড়লেন ১১জন বিধায়ক
Image

হিমাচল প্রদেশ নির্বাচন: ৬২টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, বাদ পড়লেন ১১জন বিধায়ক

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : কংগ্রেসের পরে এবার বিজেপিও হিমাচল বিধানসভা নির্বাচনের জন্য ৬২ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের সভায় অনুমোদনের পর বুধবার সকালে বিজেপি ৬৮ জনের মধ্যে ৬২ জনের নাম ঘোষণা করে। এখন ছয় প্রার্থীর তালিকা প্রকাশ করা বাকি। এর মধ্যে রয়েছে এমন আসন, যেগুলোতে প্রার্থী নির্ধারণ নিয়ে তোলপাড় চলছে।

দল একজন মন্ত্রী এবং ১০ জন বর্তমান বিধায়কের টিকিট কেটেছে। তাদের জায়গায় আনা হয়েছে নতুন মুখ। দুই মন্ত্রীর বিধানসভা কেন্দ্রও বদল করেছে বিজেপি হাইকমান্ড। নগরোন্নয়ন মন্ত্রী সুরেশ ভরদ্বাজকে সিমলা আরবান থেকে কুসুম্পতিতে পাঠানো হয়েছে। একইভাবে, নুরপুর থেকে বনমন্ত্রী রাকেশ পাঠানিয়া এখন ফতেপুর থেকে বিজেপি প্রার্থী হয়েছেন।
বিজেপি প্রার্থীদের প্রথম তালিকায় পাঁচজন মহিলা টিকিট পেয়েছেন। চাম্বা থেকে ইন্দিরা কাপুর, ইন্দোরা থেকে রীতা ধীমান, শাহপুর থেকে সারভিন চৌধুরী, পাছাদ থেকে রীনা কাশ্যপ এবং রোহরু থেকে শশী বালা। তবে ভোরাজ বিধায়ক কমলেশ কুমারীকে এবার সুযোগ দেওয়া হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমালের বিধানসভা কেন্দ্র সুজনপুর থেকে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত রঞ্জিত সিংকে প্রার্থী করেছে বিজেপি। এর পাশাপাশি প্রাক্তন দুই প্রয়াত মন্ত্রীর ছেলেকেও টিকিট দিয়েছে দল। জয়রাম সরকারের সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রী মহেন্দ্র সিং ঠাকুরের জায়গায় তার ছেলে রজত ঠাকুরকে প্রার্থী করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার কংগ্রেসও তাদের ৪৬ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top