News Flash

  • Home
  • খেলা
  • আগরতলা ছেড়ে ৭৫ জন বাইক রাইডার্স-রা অন্য রাজ্যের উদ্দেশ্যে
Image

আগরতলা ছেড়ে ৭৫ জন বাইক রাইডার্স-রা অন্য রাজ্যের উদ্দেশ্যে

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১৮ অক্টোবর।। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাধীনতার ৭৫তম বর্ষে ৭৫ জন বাইক রাইডার সহ মোট ৮৪ জনের বাইক রেলি টীম দেশের বিভিন্ন রাজ্য পরিক্রমা করে সংহতি ও সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে সোমবার আগরতলায় প্রবেশ করে। উল্লেখ্য, গত নয় সেপ্টেম্বর দিল্লি থেকে যাত্রা শুরু করে ফ্রিডম বাইক রেলি দেশের বিভিন্ন রাজ্য পরিক্রমা করে আগামী ২৪ নভেম্বর দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সামনে সমাপ্তি ঘটবে। আগরতলায় আসার পর অভ্যর্থনা জানানোর পর যুব  বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সাই-এর উদ্যোগে ইন্দো-বাংলা বর্ডার ও ত্রিপুরা স্টেট মিউজিয়াম উজ্জয়ন্ত প্রাসাদ পরিদর্শন করানোর পর ভগৎ সিং যুব আবাসে সন্ধ্যা সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তার সুবিকাশ দেববর্মা, নেহরু যুব কেন্দ্রের অধিকর্তা শ্রীমতি জবা চক্রবর্তী, ফ্রিডম রাইডার বাইক রেলির টিম লিডার হরশল মোদি ও পশ্চিম জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিক কৃষ্ণকান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। আগরতলায় সারা জাগানো এই রেলি আজ, মঙ্গলবার সকালে আগরতলা ছেড়ে বহিরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top