News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি হিংসায় উমর খলিদের জামিনের আর্জি খারিজ হাই কোর্টে
Image

দিল্লি হিংসায় উমর খলিদের জামিনের আর্জি খারিজ হাই কোর্টে

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.) : উত্তর-পশ্চিম দিল্লির হিংসার ঘটনায় জামিন পেলেন না উমর খলিদ। মঙ্গলবার জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতার জামিনের আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট।

গত ৯ সেপ্টেম্বর খলিদের জামিনের আর্জির শুনানি শেষ হয়েছিল দিল্লি হাই কোর্টে। মঙ্গলবার এই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং রজনীশ ভাটনগরের বিশেষ বেঞ্চ। আদালত বলল, ‘‘জামিনের আবেদনের কোনও ভিত্তি নেই, তাই খারিজ করা হল।’’
২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পশ্চিম দিল্লির হিংসায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে খলিদের বিরুদ্ধে। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী ইউএপিএ আইনে তাঁকে গ্রেফতার করা হয়। সেই থেকে জেলে খলিদ। ২০২২ সালের মার্চে দায়রা আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি। ২৪ মার্চ তা খারিজ হওয়ার পর হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ছাত্রনেতা। এবার হাই কোর্টও সেই আবেদন খারিজ করল।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top