News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার কেদারনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন একটি টুইট বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, “কেদারনাথ ধামের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট সহ বেশ কয়েকজন তীর্থযাত্রীর মৃত্যুর কথা শুনে খুব দুঃখ লাগছে। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।”
উপ-রাষ্ট্রপতি ধনখড় টুইট করেছেন, “আজ উত্তরাখণ্ডের কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।”

প্রধানমন্ত্রী মোদী এক টুইটে বলেছেন, “উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে আমার সমবেদনা।”

Releated Posts

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২০১৮ সালের হামলার অভিযোগে থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-এর বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানায়…

ByByNews Desk Jun 10, 2026

স্বাধীনতা-পরবর্তী ভারতের এক যুগান্তকারী অধ্যায় মোদির শাসনকাল: রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): স্বাধীনতা-পরবর্তী ভারতের ইতিহাসে ১০ জুন একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top