News Flash

Image

কেদারনাথে ভেঙে পড়ল কপ্টার, মৃত্যু ৬ জনের

দেহরাদুন, ১৮ অক্টোবর (হি. স.) : কেদারনাথ যাওয়ার পথে মাঝ আকাশে ভেঙে পড়ল তীর্থযাত্রী বোঝাই একটি হেলিকপ্টার। মঙ্গলবার পুণ্যার্থী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। কেদারনাথ ধাম থেকে মাত্র ২ কিলোমিটার দূরে গরুরচট্টিতে ভেঙে পড়ে কপ্টারটি। ভয়াবহ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

জানা গিয়েছে, পুণ্যার্থীদের নিয়ে ওই কপ্টারটি কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রুদ্রপ্রয়াগের পাথা এলাকার কাছে গরুরচট্টিতে আচমকাই ভেঙে পড়ে সেটি। এর পর হেলিকপ্টারটিতে আগুন লেগে যায়। কোনও যান্ত্রিক ত্রুটির জেরে ঘটনাটি ঘটেছে কিনা, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু তথ্য মেলেনি। বেসরকারি সংস্থার এই হেলিকপ্টারটি খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান। দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। সেই সময় দুই পাইল-সহ ৬ জন যাত্রী ছিলেন এই কপ্টারে। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। পাঠানো হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top