News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড গ্রাফ নিম্নমুখী,দৈনিক সংক্রমণ কমল অনেকটাই
Image

কোভিড গ্রাফ নিম্নমুখী,দৈনিক সংক্রমণ কমল অনেকটাই

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি. স.) : দেশের সাম্প্রতিক কোভিড গ্রাফ নিম্নমুখী। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণ কমল অনেকটাই। কমল সক্রিয় করোনা রোগীর সংখ্যাও।

দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড পজিটিভ হয়েছেন ১৫৪২ জন। সোমবারও যা ছিল দু’হাজারের বেশি। একদিনে মহামারীর কবল থেকে সুস্থ হয়েছেন ১৯১৯ জন। শতকরা হিসেবে ৯৮.৭৬ %। আর অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ২৬ হাজারে। সোমবার ২৬ হাজার ৮০০-র বেশি ছিল এই সংখ্যা। মোট আক্রান্তের তুলনায় তা মাত্র ০.০৬ শতাংশ। দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেট ০.৬৮ শতাংশ।
দেশে দৈনিক সংক্রমণ, মৃত্যু, পজিটিভিটি রেট, অ্য়াকটিভ কেস – সবই নিম্নমুখী। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণ চলছে জোরকদমে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ২১৯ কোটি ৩৭ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৪ লক্ষ ২৩ হাজার ৮৭ ডোজ পেয়েছেন দেশবাসী।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top