News Flash

Image

তামুলপুরের পর নলবাড়িতে আটক আরও দুই জিহাদি

নলবাড়ি (অসম), ১৭ অক্টোবর (হি.স.) : সোমবার তামুলপুরে দুই জিহাদিকে গ্রেফতারের পর নলবাড়িতে আরও দুই জিহাদিকে গ্রেফতার করেছে পুলিশ। তামুলপুর পুলিশের আভিযানে ধৃত দুই জিহাদি সাদেক আলি (৩৪) এবং জাকিবুল আলি (২৩)-র পর আজ নলবাড়িতে গ্ৰেফতারকৃতদের হাবেল আলি এবং আবু রাইহান বলে শনাক্ত করা হয়েছে। তাদের হেফাজত থেকে পুলিশ বেশ কিছু অপরাধমূলক নথিপত্ৰ বাজেয়াপ্ত করেছে।

পুলিশের জনৈক আধিকারিক জানান, হাবেল আলি এবং আবু রাইহান নামের দুই ব্যক্তি নলবাড়ি জেলার ঘগ্ৰাপাড় এলাকায় জিহাদি কাৰ্যকলাপের সঙ্গে সরাসরি জড়িত ছিল। এ ধরনের কাৰ্যকলাপ সম্পর্কে এক গোপন খবরের ভিত্তিতে আল্লিয়া গ্রামে ঘগ্ৰাপাড় থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের পাকড়াও করেছে।

নলবাড়িতে ধৃত দুজনও আল কায়দার ভ্রাতৃ সংগঠন আনসার-উল্লাহ বাংলা টিম (এবিটি) এবং আল-কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস)-এর সদস্য বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top