ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। মনোজ্ঞ এক অনুষ্ঠানে রাজ্যের জিমন্যাস্টিক্স জগতের পুরোধা ব্যক্তিত্ব দলীপ সিংয়ের ৩৫ তম মৃত্যু দিবস পালন করা হয়েছে। শহরেই জিমন্যাস্টিকস এর প্রাক্তন ছাত্রী শারীর শিক্ষিকা নিয়তি দেবনাথের বাড়িতে আজ, রবিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে উনাকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্যের প্রথম অর্জুন তথা ওনার কৃতি ছাত্র মন্টু দেবনাথ, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, প্রাক্তন ক্রীড়াবিদ্ ও ক্রীড়া শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বিজন সাহা, ড. কান্তা দেব, ওনার সুকন্যা সারদা সিং প্রমুখ উপস্থিত ছিলেন। দলীপ সিং-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ওনার সম্পর্কে আলোচনায় প্রত্যেকেই অংশ নেন। আলোচনা প্রসঙ্গে অনেকেই রাজ্যে জিমন্যাস্টিক্সের প্রাণ প্রতিষ্ঠাতা হিসেবে দলীপ সিং-এর নামে কোনও একটি স্টেডিয়ামের নামাকরণ করার অনুরোধ জানান।

দলীপ সিং-এর মৃত্যু দিবস পালিত
Tags:
Releated Posts
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…
মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…
প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও
চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…


















