News Flash

Image

খিলপাড়ায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷  পারিবারিক কলহের জেরে ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবক৷  ঘটনা উদয়পুর খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকায়৷ মৃত ব্যক্তির নাম অভিজিৎ চন্দ্র দাস ৷ জানা যায়  ২০১৮ সালে অভিজিৎ  বিয়ে করেছিল৷ তারপর তাদের একটি ফুটফুটে পুত্র সন্তানও জন্ম হয়৷  তারপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি  চলছিল৷ অভিজিতের শ্বশুরবাড়ি জানা যায়  চন্দ্রপুর মুড়াপাড়া এলাকায়৷ প্রতিদিনকার মতো অভিজিতের মা  মানুষের বাড়িতে কাজ করার জন্য গিয়েছিল সে সময় বাড়িতে কেউ না থাকায় একা ঘরের মধ্যে ফাঁসিতে আত্মহত্যা করে অভিজিৎ৷ তার মা জানান ঘরের ভিতরে এসে দেখে অভিজিৎ জ্বলন্ত অবস্থায় রয়েছে৷ পরবর্তী সময় চিৎকার চেঁচামেচি করে তার মা৷ খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায়৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন৷ পুলিশ জানিয়েছে ময়না তদন্ত করে মৃতদেহ তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে৷ এ নিয়ে গোটা এলাকায় কান্নার রোল পড়ে যায়৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top