News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে নেশা মুক্তি ভারত অভিযান
Image

নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে নেশা মুক্তি ভারত অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷  নেহেরু যুব কেন্দ্রের অনুমোদন প্রাপ্ত আরিয়া যুব কেন্দ্রের উদ্যোগে শনিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজ্যের ৬ টি জেলায় শুরু হল নেশা মুক্তি ভারত অভিযান৷ আগরতলা প্রেসক্লাবে প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে এইদিনের অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী রাম প্রসাদ পাল৷ উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার,  আরিয়া যুব কেন্দ্রের রাজ্য কনভেনার ডালিয়া সিংহ সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রাম প্রসাদ পাল বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠার পর প্রথমেই নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দেওয়া হয়েছে৷ বর্তমান যুব সমাজ আগামিদিনে দেশের ভবিষ্যৎ৷ এই যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করার জন্য সরকারের কর্মসূচী জারি রয়েছে৷ নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে বলেও জানান তিনি৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top