নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ নেহেরু যুব কেন্দ্রের অনুমোদন প্রাপ্ত আরিয়া যুব কেন্দ্রের উদ্যোগে শনিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজ্যের ৬ টি জেলায় শুরু হল নেশা মুক্তি ভারত অভিযান৷ আগরতলা প্রেসক্লাবে প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে এইদিনের অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী রাম প্রসাদ পাল৷ উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, আরিয়া যুব কেন্দ্রের রাজ্য কনভেনার ডালিয়া সিংহ সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রাম প্রসাদ পাল বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠার পর প্রথমেই নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দেওয়া হয়েছে৷ বর্তমান যুব সমাজ আগামিদিনে দেশের ভবিষ্যৎ৷ এই যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করার জন্য সরকারের কর্মসূচী জারি রয়েছে৷ নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে বলেও জানান তিনি৷

নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে নেশা মুক্তি ভারত অভিযান
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















