News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগর ভিত্তিক শিল্প স্থাপনে ঋণ প্রদানের আগে কদমতলা সফর করলেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা
Image

আগর ভিত্তিক শিল্প স্থাপনে ঋণ প্রদানের আগে কদমতলা সফর করলেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷  এলিমেন্ট প্রজেক্ট নিয়ে ত্রিপুরায় এসেছেন বিশ্বব্যাংকের কর্মকর্তারা৷ ত্রিপুরার আগর সেক্টরে বাণিজ্যের বিশাল সুযোগ রয়েছে৷ শুক্রবার উত্তরের কদমতলার আগর অঞ্চলের বেশ কয়েকটি আগর বাগান পরিদর্শন করেন তারা৷ উত্তর ফুলবাড়িতে  অবস্থিত ত্রিপুরার সবচেয়ে বড় আগর ইন্ডাস্ট্রিটি পরিদর্শন করেন৷ এলিমেন্ট প্রজেক্টের মাধ্যমে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেবে ত্রিপুরার সরকার৷ তাই বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা ঘুরে যান কদমতলার আগর অঞ্চল৷ কিভাবে আগর গাছ জন্মায়, কাঠ ও উৎপাদিত সুগন্ধি তেলের বাণিজ্য কিভাবে হয় সেই বিষয়গুলি সম্পর্কে অবগত হন তারা৷ বর্তমানে ত্রিপুরা থেকে কি পরিমাণে আগর অয়েল, আগর উড, চিপস বহি রাজ্য যাচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে তার সম্পূর্ণ বিবরণ নেন৷  আগর ব্যবসায়ীরাও নানা সুবিধা অসুবিধার কথাগুলি তাদের সামনে তুলে ধরেন৷ ত্রিপুরা থেকে বহিরাষ্ট্রে আগর রপ্তানি করতে সাইটিজ পেপার পাওয়া যাচ্ছেনা৷ ত্রিপুরায় কোন টেস্টিং ল্যাব নেই, মার্কেটিং এর সমস্যা রয়েছে৷ তবে এই প্রতিনিধি দলের সাথে থাকা এডিশনাল পিসিসিএফ প্রবীণ অগরওয়াল তাদের জানান ধীরে ধীরে সমস্ত প্রক্রিয়া গুলি হয়ে যাবে৷ তবে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা আগরের ব্যবসাকে ভালো ব্যবসা হিসাবে উল্লেখ করেছেন৷

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top