নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ শুক্রবার তেলিয়ামুড়া থানা এলাকার হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে গাঁজা উদ্ধার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ তেলিয়ামুড়া থানার এস.আই বিশ্বজিৎ দাস শুক্রবার ভ্যাহিকেল চেকিং-এ বসে গাঁজা বাজেয়াপ্ত করেন হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে৷ মাত্র ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ সাংবাদিকদের সামনে ফটোসেশনে ব্যাস্ত হয়ে পড়ে৷
জানা যায়, তেলিয়ামুড়া থানার এস.আই বিশ্বজিৎ দাস ভ্যাহিকেল চেকিং এ বসে সন্দেহবশত একটি নম্বর বিহীন নীল রঙ্গের সুকটিতে তল্লাশি চালিয়ে মোট তিন প্যাকেটে ৫ কেজি ৪০০ গ্রাম শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেন৷ তাছাড়া বিশ্বজিৎ দাস জানিয়েছেন, গাঁজা গুলো নিয়ে আগরতলার দিক থেকে শাশিয়া দেববর্মা নামের এক যুবক ছৈলেংটা থানার অন্তর্গত ময়নামার দিকে যাচ্ছিল৷ কিন্তু তেলিয়ামুড়া থানা এলাকায় আসতেই সেই গাঁজা গুলো বাজেয়াপ্ত করে পুলিশ৷ তেলিয়ামুড়া থানার পুলিশ পূর্বে গাঁজা বিরোধী অভিযানে নেমে বিশাল বিশাল সাফল্য অর্জন করলেও বর্তমানে তেলিয়ামুড়া থানার পুলিশ ব্যাস্ত স্বল্প পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করার কাজে৷ ফলে গাঁজা পাচারকারীদের বর্তমানে অনেকাংশেই সুবিধে হয়েছে৷ কারণ পুলিশ মননিবেশ করেছে অল্প পরিমাণ গাঁজা ধরতে৷ আর অন্যদিকে পাচারকারীরা কোটি কোটি টাকার গাঁজা রেল ও গাড়িতে বহিঃরাজ্যে পাচার করছে তাও আবার পুলিশের চোখের সামনে দিয়ে৷

তেলিয়ামুড়ায় গাঁজা সহ আটক এক যুবক
Tags:
Releated Posts
সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…
আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের
আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…
দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়
শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…
আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ
আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…


















