News Flash

Image

তেলিয়ামুড়ায় গাঁজা সহ আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷  শুক্রবার তেলিয়ামুড়া থানা এলাকার হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে গাঁজা উদ্ধার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ তেলিয়ামুড়া থানার এস.আই বিশ্বজিৎ দাস শুক্রবার ভ্যাহিকেল চেকিং-এ বসে  গাঁজা বাজেয়াপ্ত করেন হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে৷ মাত্র ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ সাংবাদিকদের সামনে ফটোসেশনে ব্যাস্ত হয়ে পড়ে৷
জানা যায়, তেলিয়ামুড়া থানার এস.আই বিশ্বজিৎ দাস  ভ্যাহিকেল চেকিং এ বসে সন্দেহবশত একটি নম্বর বিহীন  নীল রঙ্গের সুকটিতে তল্লাশি চালিয়ে মোট তিন প্যাকেটে ৫ কেজি ৪০০ গ্রাম শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেন৷ তাছাড়া বিশ্বজিৎ দাস জানিয়েছেন, গাঁজা গুলো নিয়ে আগরতলার দিক থেকে শাশিয়া দেববর্মা নামের এক যুবক ছৈলেংটা থানার অন্তর্গত ময়নামার দিকে যাচ্ছিল৷ কিন্তু তেলিয়ামুড়া থানা এলাকায় আসতেই সেই গাঁজা গুলো বাজেয়াপ্ত করে পুলিশ৷ তেলিয়ামুড়া থানার পুলিশ পূর্বে গাঁজা বিরোধী অভিযানে নেমে বিশাল বিশাল সাফল্য অর্জন করলেও বর্তমানে  তেলিয়ামুড়া থানার পুলিশ ব্যাস্ত স্বল্প পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করার কাজে৷ ফলে গাঁজা পাচারকারীদের বর্তমানে অনেকাংশেই সুবিধে হয়েছে৷ কারণ পুলিশ মননিবেশ করেছে অল্প পরিমাণ গাঁজা ধরতে৷ আর অন্যদিকে পাচারকারীরা কোটি কোটি টাকার গাঁজা রেল ও গাড়িতে বহিঃরাজ্যে পাচার করছে তাও আবার পুলিশের চোখের সামনে দিয়ে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top