News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেল থেকে মুক্তি পেতেই পৃথক মামলায় ফের গ্রেপ্তার কুখ্যাত জঙ্গি জ্যাকব রাঙ্খল
Image

জেল থেকে মুক্তি পেতেই পৃথক মামলায় ফের গ্রেপ্তার কুখ্যাত জঙ্গি জ্যাকব রাঙ্খল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷  এক কুখ্যাত উগ্রবাদী জেল থেকে ছাড়া পাবার পরেই সন্ত্রাসবাদী কার্যকলাপের  অপর একটি মামলায় ফের ওই উগ্রবাদীকে গ্রেপ্তার করল তেলিয়ামুড়া থানার পুলিশ৷ বৃহস্পতিবার রাতে বিশালগড় থানা এলাকার প্রভুরামপুর এলাকা থেকে আটক করা হয় আত্মসমর্পণকারী এক জঙ্গিকে৷ ধৃত উগ্রবাদীর নাম জ্যাকব রাঙ্খল৷ মামলায় তাকে সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল৷ সেন্ট্রাল জেল থেকে মুক্তি পাওয়ার পরই তাকে পুনরায় অপর একটি মামলায় গ্রেফতার করা হয়৷ এই খবর দিয়ে তেলিয়ামুড়া থানার এস.আই রঞ্জন বিশ্বাস জানান, জ্যাকব রাঙ্খল জেল থেকে ছাড়া পেয়ে প্রভুরামপুর এলাকায় যায়৷ অন্যদিকে ১৯৮৬ সালের সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে জ্যাকব রাঙ্খলের বিরুদ্ধে একটি মামলাও রয়েছে তেলিয়ামুড়া থানায় এবং আদালত তার বিরুদ্ধে অর্থাৎ জ্যাকব রাঙ্খলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ওই সময়৷ জ্যাকব রাঙ্খল জেল থেকে ছাড়া পাবার খবর তেলিয়ামুড়া থানা পুলিশ খবরে পেয়েই গত বৃহস্পতিবার রাতে বিশালগড় থানা এলাকার প্রভুরামপুর এলাকা থেকে  জ্যাকব রাঙ্খলকে গ্রেফতার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷ ওই পুলিশ অফিসার অর্থাৎ রঞ্জন বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, জ্যাকব রাঙ্খলের বিরুদ্ধে ১৯৮৬ সালে একটি মামলা রয়েছে এবং গ্রেফতারি পরোয়ানাও রয়েছে৷ সেই কারণেই পুলিশ কালবিলম্ব না করে জ্যাকব রাঙ্খলকে গ্রেফতার করে৷ শুক্রবারই ধৃত জ্যাকব রাঙ্খলকে তেলিয়ামুড়া থানার পুলিশ আদালতে প্রেরণ করে৷ তাছাড়া এস.আই রঞ্জন বিশ্বাস জানিয়েছেন,, রাজধানীর এন.সি.সি থানার পুলিশ গত কিছুদিন পূর্বে সন্ত্রাসী কার্যকলাপের কারণে জ্যাকব রাঙ্খল নামের ওই উগ্রবাদীকে গ্রেফতার করেছিল এবং জেলে পাঠিয়েছিল৷ এবার জেল থেকে ছাড়া পাবার পর জ্যাকব রাঙ্খলকে ফের গ্রেপ্তার করলো তেলিয়ামুড়া থানার পুলিশ অন্য একটি মামলায়৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top