নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ এক কুখ্যাত উগ্রবাদী জেল থেকে ছাড়া পাবার পরেই সন্ত্রাসবাদী কার্যকলাপের অপর একটি মামলায় ফের ওই উগ্রবাদীকে গ্রেপ্তার করল তেলিয়ামুড়া থানার পুলিশ৷ বৃহস্পতিবার রাতে বিশালগড় থানা এলাকার প্রভুরামপুর এলাকা থেকে আটক করা হয় আত্মসমর্পণকারী এক জঙ্গিকে৷ ধৃত উগ্রবাদীর নাম জ্যাকব রাঙ্খল৷ মামলায় তাকে সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল৷ সেন্ট্রাল জেল থেকে মুক্তি পাওয়ার পরই তাকে পুনরায় অপর একটি মামলায় গ্রেফতার করা হয়৷ এই খবর দিয়ে তেলিয়ামুড়া থানার এস.আই রঞ্জন বিশ্বাস জানান, জ্যাকব রাঙ্খল জেল থেকে ছাড়া পেয়ে প্রভুরামপুর এলাকায় যায়৷ অন্যদিকে ১৯৮৬ সালের সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে জ্যাকব রাঙ্খলের বিরুদ্ধে একটি মামলাও রয়েছে তেলিয়ামুড়া থানায় এবং আদালত তার বিরুদ্ধে অর্থাৎ জ্যাকব রাঙ্খলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ওই সময়৷ জ্যাকব রাঙ্খল জেল থেকে ছাড়া পাবার খবর তেলিয়ামুড়া থানা পুলিশ খবরে পেয়েই গত বৃহস্পতিবার রাতে বিশালগড় থানা এলাকার প্রভুরামপুর এলাকা থেকে জ্যাকব রাঙ্খলকে গ্রেফতার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷ ওই পুলিশ অফিসার অর্থাৎ রঞ্জন বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, জ্যাকব রাঙ্খলের বিরুদ্ধে ১৯৮৬ সালে একটি মামলা রয়েছে এবং গ্রেফতারি পরোয়ানাও রয়েছে৷ সেই কারণেই পুলিশ কালবিলম্ব না করে জ্যাকব রাঙ্খলকে গ্রেফতার করে৷ শুক্রবারই ধৃত জ্যাকব রাঙ্খলকে তেলিয়ামুড়া থানার পুলিশ আদালতে প্রেরণ করে৷ তাছাড়া এস.আই রঞ্জন বিশ্বাস জানিয়েছেন,, রাজধানীর এন.সি.সি থানার পুলিশ গত কিছুদিন পূর্বে সন্ত্রাসী কার্যকলাপের কারণে জ্যাকব রাঙ্খল নামের ওই উগ্রবাদীকে গ্রেফতার করেছিল এবং জেলে পাঠিয়েছিল৷ এবার জেল থেকে ছাড়া পাবার পর জ্যাকব রাঙ্খলকে ফের গ্রেপ্তার করলো তেলিয়ামুড়া থানার পুলিশ অন্য একটি মামলায়৷

জেল থেকে মুক্তি পেতেই পৃথক মামলায় ফের গ্রেপ্তার কুখ্যাত জঙ্গি জ্যাকব রাঙ্খল
Tags:
Releated Posts
নন্দননগর স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি
নন্দননগর স্কুল সংলগ্ন এলাকায় শনিবার রাতের কোনো এক সময়ে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে…
নাবালিকা নিখোঁজের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, মেয়েকে উদ্ধারের দাবিতে সংবাদমাধ্যমের দ্বারস্থ পরিবার
আগরতলা, ৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া থানাধীন স্বদেশনগর এলাকায় এক নাবালিকা নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানশ্রীর পাশে সাংসদ রাজীব ভট্টাচার্য, দিলেন আর্থিক সহায়তা
আগরতলা, ৫ জুলাই: দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ…
সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…


















