ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর।। জয় পেলো তুলসীরাম পাড়া। পরাজিত করলো লক্ষ্মণ পাড়াকে। মহিলা ফুটবলে। জয়ৈং কামি মাঠে ৮ দলকে নিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছিলো আসর। বৃহস্পতিবার জয়ৈং কামি মাঠে মুখোমুখি হয় তুলসী কামিপাড়া এবং লক্ষ্মণ পাড়া। ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে ২-০ গোলে জয় পায় তুলসীরাম পাড়া। তুলসীরাম পাড়ার পক্ষে অনিতা জমাতিয়া এবং মঙ্গল দেবী জমাতিয়া গোল করেন। খেলা পরিচালনা করেন সুনীতা জমাতিয়া। মূলত: কিল্লা থেকে প্রতিভাবান ফুটবলার বের করে আনার লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ। কম দল আসরে অংশ নেওয়ায় প্রথমে লিগ ভিত্তিতে হবে খেলা। কোয়ার্টার ফাইনাল থেকে হবে নকআউট পর্যায়ে খেলা।

কিল্লায় মহিলা ফুটবল, জয়ী তুলসী রাম পাড়া
Tags:
Releated Posts
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…
মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…
প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও
চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…


















