ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর।। একতরফা খেলে জয় পেলো বনকুল এফ সি দল। ৪-১ গোলে পরাজিত করলো মন্ডলী পাড়াকে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে ম্যাচের শুরু থেকে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন বনকুল এফ সি দলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো প্রাধান্য। দক্ষতা, শক্তি এবং গতি- তিন বিভাগেই বিপক্ষকে টেক্কা দেন বনকুল এফ সি দলের ফুটবলাররা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বনকুল এফ সি দল। বনকুল এফ সি দলের পক্ষে মলিন ত্রিপুরা, বিজয় ত্রিপুরা, সোহেল ত্রিপুরা এবং রিয়েল ত্রিপুরা গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন সাগর ত্রিপুরা। তবে ব্যবধান আরও বাড়াতে পারতো বনকুল এফ সি দল। ম্যাচটি পরিচালনা করেন সত্যম জ্যোতি চাকমা। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।

সাব্রুমে ফুটবল, জয়ী বনকুল
Tags:
Releated Posts
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…
মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…
প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও
চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…


















