News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে ফুটবল, জয়ী বনকুল
Image

সাব্রুমে ফুটবল, জয়ী বনকুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর।। একতরফা খেলে জয় পেলো বনকুল এফ সি দল। ৪-‌১ গোলে পরাজিত করলো মন্ডলী পাড়াকে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে ম্যাচের শুরু থেকে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন বনকুল এফ সি দলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো প্রাধান্য। দক্ষতা, শক্তি এবং গতি-‌ তিন বিভাগেই বিপক্ষকে টেক্কা দেন বনকুল এফ সি দলের ফুটবলাররা। প্রথমার্ধে ২-‌০ গোলে এগিয়ে যায় বনকুল এফ সি দল। বনকুল এফ সি দলের পক্ষে মলিন ত্রিপুরা, বিজয় ত্রিপুরা, সোহেল ত্রিপুরা এবং রিয়েল ত্রিপুরা গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন সাগর ত্রিপুরা। তবে ব্যবধান আরও বাড়াতে পারতো বনকুল এফ সি দল। ম্যাচটি পরিচালনা করেন সত্যম জ্যোতি চাকমা। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top