News Flash

Image

দুদিনের সফরসূচি নিয়ে অসমে পদার্পণ রাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মুর

গুয়াহাটি, ১৩ অক্টোবর (হি.স.) : দুদিনের সফরে অসমে পদার্পণ করেছেন রাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মু। আজ বৃহস্পতিবার বেলা প্রায় দেড়টা নাগাদ রাষ্ট্রপতিকে নিয়ে বিশেষ উড়ান গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, গুয়াহাটির মেয়র মৃগেণ শরণিয়া, বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা এবং রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনিক আধিকারিকগণ। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রাষ্ট্রপতি গিয়েছেন আইআইটি গুয়াহাটি। আইআইটিতে তাঁর মধ্যাহ্ণ ভোজনের ব্যবস্থা করা হয়েছে। মধ্যাহ্ণ ভোজন শেষে খানিক বিশ্রাম নিয়ে ৩-টায় আইআইটি-র ভূপেন হাজরিকা প্ৰেক্ষাগৃহে ‘পরম কামরূপা’ সুপার কম্পিউটার প্ৰকল্পের শুভারম্ভের পাশাপাশি ‘সমীর’ নামের একটি গবেষণাগারের উদ্বোধন করবেন তিনি।

দুদিনের সফরসূচি নিয়ে দেশের রাষ্ট্ৰপতি পদে আসীন হয়ে এই প্রথম অসমে এসেছেন দ্ৰৌপদী মুৰ্মু। ত্ৰিপুরার আগরতলা থেকে আজ তিনি গুয়াহাটি এসেছেন। আজ আইআইটি গুয়াহাটি থেকে ভাৰ্চুয়ালি উদ্বোধন করবেন ধুবড়িতে নবনির্মিত রাজ্যের নবম ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল। এছাড়া এখান থেকেই ডিব্ৰুগড় এবং মধ্যপ্ৰদেশের জব্বলপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)-র জোনাল শাখার শিলান্যাস করবেন রাষ্ট্ৰপতি দ্রৌপদী মুর্মু। সব অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন রাজ্যপাল জগদীশ মুখি এবং মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা।

আইআইটি-র কাৰ্যসূচি শেষে পাঞ্জাবাড়িতে শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰ এবং খানাপাড়ায় অসম প্ৰশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে পৃথক পৃথক কাৰ্যসূচিতে অংশগ্ৰহণ করবেন রাষ্ট্রপতি। এদিকে রেলের মাধ্যমে মেঘালয় ও নাগাল্যান্ডকে সংযুক্ত করতে আগামীকাল ১৪ অক্টোবর গুয়াহাটি থেকে নতুন দুটি ট্রেনের সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী।

Releated Posts

কৃষি উদ্যোগপতি ও এফপিওগুলির জন্য কম সুদে ঋণ, ভর্তুকি বাড়ানোর ঘোষণা অসম মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২৮ আগস্ট (আইএএনএস): কৃষি উদ্যোগপতি এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (এফপিও)-গুলিকে আর্থিকভাবে আরও সহায়তা দিতে বড় পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

অসমে ১৬৮ কোটি টাকার মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার মাদক পাচারকারী

শিলচর (অসম), ২৭ আগস্ট (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের কাছাড় জেলায় প্রায় ১৬৮ কোটি…

ByByNews Desk Aug 27, 2026

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top